সোমবার, ২৬ অক্টোবর, ২০০৯

কাহারে হেরিলাম!


মাছের পেটে, আমের আঁটিতে বা স্থানে-অস্থানে, পাত্রে-অপাত্রে আল্লাহ-নবীর নাম আরবিতে খোদাই করা অবস্থায় দেখতে পাবার খবর তো আমরা কতোই পড়েছি!




আজ ডেইলি টেলিগ্রাফ পত্রিকার খবরে পড়লাম, স্কটল্যান্ডের কোন এক টয়লেটের কাঠের দরজায় নাকি যিশুর চেহারা দেখা যাচ্ছে। হাসতে হাসতে পড়ে যাবার অবস্থা! ছবি দেখুন। আর বিস্তারিত পড়ুন এখানে





এই প্রসঙ্গে আমার সংগ্রহ থেকে একখানা ছবি আছে দেয়ার লোভ সামলাতে পারলাম না। ছবিটার নাম: আপনি যিশুকে দেখতে পাচ্ছেন?


আরও একটি নিদর্শন। এখানে দেখা দিয়েছেন মাতা মেরি।


3 মন্তব্য:

  1. AgniNov 28, 2009 05:57 AM
    কুকুরের পশ্চাৎদেশে যিশু? হা! হা! হা! হা! হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল।
    উল্লেখ্য যে, আপনার ব্লগে ভিডিও ব্যবহার একটু বেশি। এটা প্রয়োজনীয় তা স্বীকার করি। কিন্তু আমি একটাও দেখতে পেলাম না। এত অল্প স্পিডে সে আশাও করি না।
    উত্তরমুছুন
  2. নামহীনNov 28, 2009 07:17 AM
    অগ্নিভাই, ভিডিও ডাউনলোড করে দেখার জন্য আপনি ফায়ারফক্সে Video DownloadHelper (https://addons.mozilla.org/en-US/firefox/addon/3006) নামের এই ছোট addonটি install করে নিন। কোনো পাতায় ভিডিও/অডিও ফাইল থাকলে উপরে দেখবেন এর আইকনটি ঘুরছে। তখন ঘুরন্ত আইকনের পাশের ছোট arrowতে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে ফেলুন।
    ডাউনলোড শুরু হওয়া ভিডিও ফাইলটি যদি ইতোমধ্যেই চলতে (play) থাকে, তবে তা close করে ফেলুন। এতে ভিডিওটি তাড়াতাড়ি ডাউনলোড হবে।
    উত্তরমুছুন
  3. @ অগ্নি

    ভিডিওর ব্যবহার বেশি হয়ে যাচ্ছে, মানি। যথাসম্তভব কম দেয়ার চেষ্টা করার পরেও এই দশা! তবু দিয়ে যাচ্ছি এই আশায়, একদিন না একদিন দেশে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হবে।


    @ নামহীন

    আমি কিন্তু প্রতিটি ভিডিওর নিচে ডাউনলোড লিংক দিয়ে রেখেছি। এখন মনে হচ্ছে, আপনি (হয়তো আরও অনেকে) সেটি লক্ষ্য করেননি। বাফারিং করে ভিডিও দেখা অনেকেই অপছন্দ করেন এবং সবাই যথাযুক্ত অ্যাডনসহ ফায়ারফক্স ব্যবহার করেন না বলেই লিংকগুলো দেয়া।

    আপনার বাতলে দেয়া পদ্ধতিটি অনেকেরই কাজে লাগবে।
    উত্তরমুছুন